রাজধানীর কালশী মোড় এলাকায় ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতা ও সাহসিকতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) আনুমানিক ১১:১৩ ঘটিকার সময় কালশী মোড় ফ্লাইওভারের নিচে দায়িত্ব পালনকালে ট্রাফিক পল্লবী জোনের পুলিশ সার্জেন্ট “এম এস মাহমুদ আলি” লক্ষ্য করেন, এক ব্যক্তি একটি মোবাইল ফোন নিয়ে দিগ্বিদিক শূন্য হয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করে আটক করেন।
আটক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ স্বর্ণের কানের দুল, আংটি ও গলার চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের শনাক্তকরণের মাধ্যমে উদ্ধারকৃত মালামাল তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আটক ছিনতাইকারীর নাম-মানিক (পিতা- আবুল), শাহপরান বস্তি, ঢাকা এলাকার বাসিন্দা, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন হয়েছে।
ডিসি ট্রাফিক মিরপুর স্যার এমন সাহসী কাজের ভূয়সী প্রশংসা করেন এবং ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের এমন জনসেবামূলক কাজে এগিয়ে আসতে নির্দেশনা প্রদান করেন।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে টিম ট্রাফিক মিরপুর বিভাগের এমন দায়িত্বশীল ভূমিকা এবং তাৎক্ষণিক পদক্ষেপ চলমান থাকবে!

