Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

তিন ম্যাচ আগেই ছিটকে গেল রিশাদদের দল

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৫ pm ১৯, এপ্রিল ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) টানা হারতে থাকা দল লাহোর কালান্দার্স অবশেষে জয়ের স্বাদ পেয়েছে। করাচিতে অনুষ্ঠিত ম্যাচে তারা রাওয়ালপিন্ডিজকে ৩২ রানে হারিয়েছে।

টেবিলের নিচের সারির দুই দল লাহোর ও রাওয়ালপিন্ডিজ মুখোমুখি হয় এই ম্যাচে। আগে ব্যাট করে লাহোর ৪ উইকেটে ২১০ রান সংগ্রহ করে। ওপেনিং জুটিতে ফখর জামান ও মোহাম্মদ ফারুক ১২১ রানের বড় ভিত্তি গড়ে দেন। ফখর ৫৪ বলে ৮৪ এবং ফারুক ৪১ বলে ৬৩ রান করেন।

জবাবে রাওয়ালপিন্ডিজের হয়ে ইয়াসির খান ৫৮ ও সাদ মাসুদ ৫৪ রান করলেও বাকিরা ব্যর্থ হলে দলটি ৩২ রানে পরাজিত হয়।

বোলিংয়ে লাহোরের হয়ে হারিস রউফ ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উসামা মির ২ উইকেট এবং শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজা ১টি করে উইকেট নেন।

এদিকে রাওয়ালপিন্ডিজের হয়ে খেলা বাংলাদেশের অলরাউন্ডার রিশাদ হোসেন চলতি মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। চার ম্যাচে মাত্র ২ উইকেট ও ব্যাট হাতে ৩ রান করেন তিনি।

এই হারের ফলে রাওয়ালপিন্ডিজ সাত ম্যাচে সাত হারে টুর্নামেন্ট থেকে কার্যত বিদায় নিশ্চিত করেছে। অন্যদিকে এই জয়ে কিছুটা স্বস্তি ফিরেছে লাহোর কালান্দার্স শিবিরে।

Tags: করাচি ম্যাচক্রিকেটপিএসএলফখর জামানরাওয়ালপিন্ডিজরিশাদ হোসেনলাহোর কালান্দার্সশাহিন আফ্রিদিসিকান্দার রাজাহারিস রউফ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আবারও বাড়ল এলপি গ্যাসের দাম
  • সালথায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে কো-অর্ডিনেশন সভা
  • ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উধদ্বোন
  • উপজেলা স্বাস্থ্যসেবায় কৃতিত্বের স্বীকৃতি পেলেন ৬ কর্মকর্তা
  • নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম