Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাঁচ দশক পর কলেজ প্রতিষ্ঠাতাকে স্মরণ : মরহুম সৈয়দ আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা

Nuri JahanbyNuri Jahan
৪:৫২ pm ১৯, নভেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0
আবু রায়হান, বাউফল,পটুয়াখালী প্রতিনিধি:
বাউফলের শিক্ষা আন্দোলনের প্রবাদপুরুষ, বাউফল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট রাজনীতিক মরহুম আলহাজ্জ সৈয়দ আহমেদকে তাঁর ১০ম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে এলাকাবাসী। দীর্ঘ পাঁচ দশক পর তাঁর শিক্ষাবিষয়ক অবদানকে তুলে ধরতে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক এনামুল হক সায়েম এবং মরহুমের কনিষ্ঠ ছেলে বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক স্যামুয়েল আহমেদ লেলিন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক–কর্মকর্তা, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, মরহুম সৈয়দ আহমেদ ছিলেন একজন দূরদর্শী শিক্ষানুরাগী ও মানবিক সমাজচিন্তক। তাঁর হাতেই প্রতিষ্ঠিত বাউফল সরকারি কলেজ আজ এ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অন্যতম ভিত্তি হিসেবে দাঁড়িয়ে আছে। শিক্ষা বিস্তার, নৈতিকতা চর্চা ও মানবিক মূল্যবোধের বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, তাঁর স্বপ্ন ও আদর্শ বাউফলের মানুষের পথচলায় চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশপ্রেমিক, সৎ ও আদর্শবান ব্যক্তিত্ব হিসেবে তিনি এই অঞ্চলের শিক্ষা আন্দোলনে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন।
আলোচনা শেষে মরহুম সৈয়দ আহমেদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Tags: আবু রায়হানপটুয়াখালীবাউফলমরহুম সৈয়দ আহমে
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বঙ্গভবনে প্রথম কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড
  • সহিংসতা বন্ধে ট্রাম্পের কাছে ইসরায়েলের সাবেক কর্মকর্তাদের চিঠি
  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম