Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫১ pm ১৫, জুলাই ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়া বা অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা পরবর্তীতে দেওয়ার সুযোগ পাবেন ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিকূল আবহাওয়া বা অন্য অনিবার্য কারণে যেসব শিক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন।

শিক্ষামন্ত্রী জানান, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। টানা ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৈরী আবহাওয়ার কারণে কিছু পরীক্ষার্থী নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

তিনি আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলেও তিনি জানান।

Tags: পুনঃপরীক্ষাসংসদে শিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সাংবাদিকদের ওপর গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি
  • প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন
  • টাঙ্গাইল দেলদুয়ারে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত বাজার ও গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা
  • এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে সরকারের ৫ উদ্যোগ
  • দেলদুয়ার উপজেলার এলেংজানী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত নাল্লাপাড়া বাজার ও ব্রিজ!

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম