Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাহাড়ি ঢলে রেললাইন ক্ষতিগ্রস্ত, চবি শাটল ট্রেন চলাচল বন্ধ

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪০ pm ২৯, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

​টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়টির যাতায়াতের প্রধান মাধ্যম শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার(২৮ এপ্রিল) বিকেল থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে আসা হাজার হাজার শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সোমবার থেকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হলেও মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে মুষলধারে বৃষ্টি বাড়তে থাকে। বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইনের নিচের মাটি সরে গিয়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়। এর প্রেক্ষিতে জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে বিকেল ৩টা ৩৫ মিনিটের শিডিউল থেকে ট্রেন চলাচল স্থগিত করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. কামরুল ইসলাম জানান, “বৃষ্টিজনিত পাহাড়ি ঢলে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতে কাজ চলছে, তবে পরিস্থিতি কখন নাগাদ স্বাভাবিক হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।” তিনি আরও জানান, দ্রুত মেরামত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য শাটল ট্রেনই শিক্ষার্থীদের একমাত্র নির্ভরযোগ্য বাহন। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী টিউশন, ব্যক্তিগত কাজ ও বাসায় ফেরার জন্য এই ট্রেনের ওপর নির্ভরশীল। হঠাৎ ট্রেন বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

​ক্যাম্পাসে বর্তমানে বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা চলমান রয়েছে। যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ায় বিকল্প উপায়ে শহরে ফেরার জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত ভাড়া দিয়ে বাস বা সিএনজিচালিত অটোরিকশার ওপর নির্ভর করতে হচ্ছে।দ্রুত লাইন মেরামত করে শাটল ট্রেন পুনরায় চালু করার জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় যাতায়াত পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

 

Tags: পাহাড়ি ঢল
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জালিয়ানওয়ালাবাগে গণহত্যার প্রতিবাদ রবীন্দ্রনাথের, ‘নাইট’ খেতাব বর্জনের ১০৭ বছর
  • আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর
  • ময়মনসিংহে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ, এলাকাবাসীর নিন্দা
  • দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত টাকা আদায়
  • মাটির ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষে ৬ জন আহত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম