গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদসহ ছয়জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে রিসোর্টটি থেকে বিভিন্ন ধরনের অবৈধ মাদক উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মো. আবির হোসেন (২৩)।
অভিযান পরিচালনায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয় এবং জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

