Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪২ pm ১৯, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

পাবলিক পরীক্ষা সংক্রান্ত নতুন আইনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নকল, ফলাফল পরিবর্তন কিংবা মেধাতালিকায় হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান যুক্ত করা হয়েছে। এসব অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশের আয়োজনে লিডার্স ট্রেনিং সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে শিক্ষার্থীরা ভবিষ্যতে বৈশ্বিক নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। একই সঙ্গে শিক্ষাকে শুধুমাত্র সনদনির্ভর না করে দক্ষতা ও কর্মমুখী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অযথা উচ্চশিক্ষা বাড়িয়ে বেকারত্ব সৃষ্টি করা সরকারের লক্ষ্য নয়। বরং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

এছাড়া, ৬ষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

Tags: ডিজিটালশিক্ষামন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পঞ্চগড়ে পাঠদান ব্যাহত করে শিক্ষার্থীদের দিয়ে মহাসড়কে মানববন্ধন
  • গালফ রেল প্রকল্প: ২০৩০ সালের মধ্যে যুক্ত হবে ৬ দেশ
  • টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কাঁচা রাস্তা’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি জেবা আমিন
  • চু্য়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম