Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জ ছাত্রদলের কমিটি ঘিরে বিক্ষোভ, পুনর্বিবেচনার দাবি তৃণমূলের

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৫৪ pm ০৪, মে ২০২৬
in সারাদেশ
A A
0

মো. আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর জেলায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। প্রত্যাশিত পদ না পাওয়ায় সক্রিয় সংগঠক নাঈম আহমেদ শিশিরকে কেন্দ্র করে তার অনুসারীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

সোমবার (৪ মে) বিকেলে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন ইউনিট থেকে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। বক্তারা নতুন ঘোষিত কমিটিকে ‘বিতর্কিত ও অসম্পূর্ণ’ উল্লেখ করে দ্রুত সংশোধনের দাবি জানান।

গত ২ মে কেন্দ্রীয়ভাবে ঘোষিত এ আংশিক কমিটিতে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শিশিরের নাম না থাকায় তৃণমূল পর্যায়ে ক্ষোভ তৈরি হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা একজন পরীক্ষিত নেতাকে উপেক্ষা করা হয়েছে, যা সংগঠনের জন্য নেতিবাচক ইঙ্গিত বহন করে।

তারা আরও বলেন, আন্দোলনের প্রতিটি ধাপে শিশির সামনের সারিতে ছিলেন এবং সংকটকালে সংগঠনের দায়িত্ব পালন করেছেন। এমন একজন নেতাকে মূল্যায়ন না করলে কর্মীদের মাঝে হতাশা বাড়বে এবং সাংগঠনিক শক্তি দুর্বল হতে পারে।

সমাবেশ থেকে কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংশ্লিষ্ট নেতাদের হস্তক্ষেপ কামনা করা হয়।

বক্তারা সতর্ক করে জানান, দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। এতে সুনামগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Tags: ছাত্রদলসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা জিআর মামলা
  • আগামীকাল সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দুই মন্ত্রী
  • সমাজ গঠনের অনুপ্রেরণা লায়ন গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে
  • ৩৭ দিন বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, সংকটে চা-শ্রমিকরা
  • খুলনায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে অগ্রগতি, পরিদর্শনে এমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম