Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৪৬ pm ২৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারি চত্বর থেকে জেলা এনসিপির নেতাকর্মীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে সমবেত হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব খলিলুর রহমান, গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপু, সদস্য জেমি আক্তার, যুবশক্তি কমিটির জেলা সদস্য সচিব মাহফুজুর রহমান, ছাত্রশক্তি জেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল ইউসুফ এবং বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক জুনায়েদ আল ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক মতপ্রকাশের অধিকার দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহনশীলতা বজায় রাখতে সকল ধরনের সন্ত্রাসী ও হামলামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

সমাবেশ শেষে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মৌলভীবাজারে মাদকবিরোধী ফুটবলে চ্যাম্পিয়ন সদর
  • কোরবানির ঈদ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত প্রায় ২ লক্ষ পশু
  • মৌলভীবাজারে স্বর্ণ ছিনতাই : আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার
  • শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগেই ঝড়ে ভেঙে গেল বইমেলার স্টল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম