Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৫ pm ২৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পুকুরের পানিতে ডুবে জারান ফেরদৌস (২৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল পৌর শহরের হাজী সোনা মিয়া রোড এলাকার একটি বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুরে তল্লাশি চালায়। পরে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় প্রতিবেশীরা জানান,বিকেলে দুটি শিশু পুকুরপাড়ে খেলছিল। একপর্যায়ে খেলতে গিয়ে জারান ফেরদৌস পানিতে পড়ে যায়। সঙ্গে থাকা অপর শিশু বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে ডাক দিলে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।

নিহত জারান ফেরদৌসের পিতা মো. ইদ্রিস আলী কাতারপ্রবাসী এবং মাতা সৈয়দ জান্নাত সুমি।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কার্যালয়ের ইন্সপেক্টর মো. সুলেমান আহমদ বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল শহরের সোনা মিয়া রোড এলাকার একটি বাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নাবিদ জানান,ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

Tags: দুর্ঘটনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ‘স্মার্ট বর্ডার’ গড়ছে ভারত
  • মৌলভীবাজারে মাদকবিরোধী ফুটবলে চ্যাম্পিয়ন সদর
  • কোরবানির ঈদ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুত প্রায় ২ লক্ষ পশু
  • মৌলভীবাজারে স্বর্ণ ছিনতাই : আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার
  • শ্রীমঙ্গলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম