Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আগামীকাল সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দুই মন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৮:০৭ pm ০৪, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সালমান আহমদ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ত্রাণ সহায়তা দিতে আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জ সফরে আসছেন সরকারের দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মতিউর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা এগারোটায় সুনামগঞ্জ সার্কিট হাউজে উপস্থিত হবেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তাদের সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

সুনামগঞ্জে পৌঁছে বেলা সাড়ে এগারোটায় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন তারা। পরবর্তীতে দুপুর সাড়ে বারোটায় বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন মন্ত্রী ও উপদেষ্টা।

প্রশাসনের পক্ষ থেকে এই সফর ঘিরে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং সরকারি সহায়তা কার্যক্রম বেগবান করতেই এই সফরের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Tags: দুই মন্ত্রীপ্রধানমন্ত্রীর উপদেষ্টাসুনামগঞ্জ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রের দায়ের করা জিআর মামলা
  • আগামীকাল সুনামগঞ্জে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দুই মন্ত্রী
  • সমাজ গঠনের অনুপ্রেরণা লায়ন গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে
  • ৩৭ দিন বন্ধ ক্যামেলিয়া হাসপাতাল, সংকটে চা-শ্রমিকরা
  • খুলনায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে অগ্রগতি, পরিদর্শনে এমপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম