Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:৫০ am ২১, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান। সরকারি সূত্র জানায়, মালয়েশিয়াই হবে তার প্রথম সফরকৃত দেশ।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রোববার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের আগে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় নথি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দীর্ঘদিন আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

সিয়াম জানান, সফরসঙ্গী প্রতিনিধিদল ছোট রাখা হয়েছে—মোট ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন, যা তুলনামূলকভাবে সীমিত আকারের একটি কূটনৈতিক সফর।

চীন সফরের অংশ হিসেবে ২৫ জুন প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

এছাড়া চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’ সম্মেলনে অংশ নেবেন তিনি। ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নিচ্ছেন।

‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তি উন্নয়ন এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা হবে।

মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজার সহযোগিতা এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে জানা গেছে। চীন সফরে অবকাঠামো, প্রযুক্তি, যোগাযোগ এবং উন্নয়ন সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফেরার কথা রয়েছে।

Tags: প্রধানমন্ত্রীমালয়েশিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মৃত্যু
  • না ফেরার দেশে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন
  • কুড়িগ্রামে মরিচ ক্ষেতে গাঁজার চাষ, ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ
  • দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক: ভূমি প্রতিমন্ত্রী
  • এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম