Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক: ভূমি প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪১ pm ২১, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড হলো প্রান্তিক পর্যায়ের কৃষক। তিনি দাবি করেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কৃষকদের গুরুত্ব অনুধাবন করেছিলেন।

শনিবার (২০ জুন) বিকেলে হাটহাজারী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক কৃষকদের সহায়তায় সারা দেশে প্রায় সাড়ে ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছেন, যা কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ‘কৃষি কার্ড’ চালু করেছে, যার মাধ্যমে কৃষকরা সাশ্রয়ী মূল্যে সার, বীজ এবং সহজ শর্তে কৃষিঋণ নিতে পারছেন। পাশাপাশি প্রতিটি উপজেলায় কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি করে মিনি হিমাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।

Tags: দেশভূমি প্রতিমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালাহকে ঘিরে দলে অস্থিরতার খবর, নাকচ করলেন মিশর কোচ হোসাম হাসান
  • মসজিদের ইমামের বয়ান শুনে আর্জেন্টিনা সমর্থকের ব্যানার ছেঁড়া
  • তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
  • মেসির স্কেচ এঁকে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন চঞ্চল চৌধুরী
  • একজন গর্বিত বাবার গল্প

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম