Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৪১ pm ২১, জুন ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান ও তার সহধর্মিণী। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রায় কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলের উদ্দেশে রওনা হন। সফরের অংশ হিসেবে রাতে একটি সুধী সমাবেশে তার অংশগ্রহণের কথা রয়েছে। সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন।

এর আগে সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। এরপর দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর।

সরকারি সূত্র জানিয়েছে, এই সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। মালয়েশিয়ার সঙ্গে প্রবাসী কর্মসংস্থান এবং বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর লক্ষ্যও রয়েছে আলোচনায়।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীমালয়েশিয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গোপালপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • ইলিয়াস আলী গুম নিয়ে ট্রাইব্যুনালে বিস্ফোরক জবানবন্দি, উঠে এলো নানা তথ্য
  • জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম
  • টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, থানায় জিডি
  • মাটিরাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি গ্রস্তদের মাঝে সহায়তার অর্থ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম