Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Bangla FM OnlinebyBangla FM Online
৫:০৭ pm ২৫, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি নির্দেশ দেন।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাভাবিকভাবে ও সম্মানের সঙ্গে ব্যবসা পরিচালনা করতে পারেন।

সিদ্ধান্ত অনুযায়ী, হকারদের জন্য নির্ধারিত বিকল্প স্থান বরাদ্দের পাশাপাশি নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে, যাতে তাদের কার্যক্রম আরও সুশৃঙ্খল হয়।

এছাড়া সড়কে যানজট কমাতে শিক্ষা প্রতিষ্ঠানের শুরু ও শেষের সময় বিশেষ ব্যবস্থার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তার মতে, স্কুল-কলেজের সামনে অব্যবস্থাপিত যানবাহন পার্কিং যানজটের অন্যতম কারণ।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি ঢাকার মিরপুর, মতিঝিল, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় সড়ক দখলমুক্ত করতে একাধিক অভিযান চালানো হয়, যেখানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

Tags: উচ্ছেদঢাকাপ্রধানমন্ত্রীহওয়া
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পবিপ্রবিতে জিওস্পেশাল ও ড্রোন প্রযুক্তি বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু
  • কৃষকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন, কিছু মানুষ নেগেটিভ প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে: এমপি কয়ছর আহমদ
  • জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের আয় কত?
  • জাতিসংঘে ‘ভুল তথ্য’ উপস্থাপনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে পিসিসিপি
  • মামলার ভয়ে পালানো পরিবার, ডোমারে বাড়ি বাড়ি লুটপাটের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম