Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৩৩ am ১৩, জুন ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তিনি কক্সবাজারে যান। বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

সফরের শুরুতে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন তারেক রহমান। পরে স্থানীয় একটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনের পাশাপাশি মালুমঘাট সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সফরসূচিতে আরও রয়েছে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন।

দিনের শেষ ভাগে চকরিয়া উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Tags: কক্সবাজারপ্রধানমন্ত্রী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ইউক্রেনে তিন বছরের মধ্যে সর্বোচ্চ বেসামরিক হতাহতের ঘটনা: জাতিসংঘ
  • “বৃষ্টি বিলাসে ছন্দে আনন্দে” গানের মূর্ছনায় এক অনিন্দ্য সন্ধ্যা
  • দেশের মধ্যে অস্থিতিশীলতা, অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য: প্রধানমন্ত্রী
  • নবদম্পতি এবং গর্ভবতী মায়েদের সাথে মতবিনিময় সভা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম