বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সমন্বিত ফ্যামিলি কার্ড, খান খনন, বৃক্ষরোপণ, কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ সহ অন্যান্য বিষয় নিয়ে লক্ষ্মীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং জেলা তথ্য অফিসের আয়োজনে ১৩ মে (বুধবার) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার বিশ^নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সম্রাট খিসা, সহকারী পুলিশ সুপার রুপক চন্দ্র পাল,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমান, নিজাম উদ্দিন, আবদুল আলীম হুমায়ুন প্রমুখ।
এ সময় বক্তারা বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচনী ইশতিহার বাস্তবায়নে খাল খনন, সহজ শর্তে কৃষি ঋণ বিতরণ ও খেলাফি কৃষি মওকুফ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, স্বাস্থ্য সেবা সহ সরকারি সেবা সমূহ জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

