Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে রাজবাড়ীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৪ pm ১৩, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
Oplus_0

Oplus_0

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে সাংবাদিকদের নিয়ে বহুমুখী প্রচার কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে রাজবাড়ী জেলা তথ্য অফিসের কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য দেন রাজবাড়ী জেলা তথ্য অফিসার রেখা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব এবং সাবেক দপ্তর সম্পাদক এ. মজিদ বিশ্বাসসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ এবং খাল খনন কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করা হয়।

এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ছিল গুজব প্রতিরোধ, মানবপাচার মোকাবিলা, সাম্প্রদায়িকতা ও অপরাজনীতি প্রতিরোধ, ডেঙ্গু ও মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়ন বিষয়ক প্রচারণা।

সভায় বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক উদ্যোগ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের প্রেস ব্রিফিং সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করতে সহায়ক হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নূরানী স্কলারশিপে টাঙ্গাইলে প্রথম নাজিব আলম
  • রামগঞ্জে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু
  • লালমনিরহাটে স্বামী-স্ত্রী একে ওপরের গলায় ছুরি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
  • কুড়িগ্রামে উপজেলা জামায়াতের আমিরের মৃত্যু
  • সৈয়দপুরে দেহ ব্যবসার অভিযোগে জনতার হাতে ২ নারীসহ ৩ জন আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম