Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ব্রাহ্মণপাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Tanazzina TaniabyTanazzina Tania
৭:৪৮ pm ০৫, ডিসেম্বর ২০২৫
in সারাদেশ
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়াঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া আদর্শ কলেজ প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। ১৯৯১ সালে তার নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর দেশ উন্নয়নের পথে নতুন সূচনা পায়। বিরোধী দলে থাকাকালে তার দৃঢ় অবস্থান বহু দেশবিরোধী সিদ্ধান্তকে প্রতিহত করেছেন। তিনি ছিলেন দেশের স্বার্থে আপসহীন নেত্রী, গণতন্ত্রের বাতিঘর এবং মাদার অব ডেমোক্রেসি।

তিনি আরও বলেন, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং সুস্থ হয়ে আবারও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও কল্যাণের পথে সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

দোয়া মাহফিলে এমরান হোসেন মাস্টারের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, মাহবুবুর রহমান ভূঁইয়া দিদার, জয়নাল হাজারী, আবুল বাশার, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক হাসান ভূঁইয়া, বাদল, মোঃ ইউনুছ মিয়া, মাধবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ সেলিম, এরশাদ মিয়াসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

শেষে বড়ধুশিয়া জামে মসজিদের ইমাম আব্দুল বাতেন, বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অনুপম ইসলামিক স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • নেত্রকোণায় দুই ব‍্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা ও ৩১ হাজার লিটার ডিজেল জব্দ
  • মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলী দুর্নীতির মামলায় কারাগারে
  • মীমাংসার নামে চাঁদা দাবি, না দেওয়ায় মামলা-ভুক্তভোগীর অভিযোগ
  • পিতাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম