Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১৬ pm ১৭, মে ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকরের প্রক্রিয়া শুরু হতে পারে।

সরকারি সূত্রে জানা যায়, পুরো পে-স্কেল বাস্তবায়নে বিপুল অর্থের প্রয়োজন হবে, যার পরিমাণ প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা। এ কারণে সরকার একসঙ্গে নয়, ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে।

প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে। এ জন্য আসন্ন বাজেটে প্রায় ৩০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। পরবর্তী ধাপে বাকি বেতন সমন্বয় এবং তৃতীয় ধাপে ভাতা ও অন্যান্য সুবিধা পুরোপুরি সমন্বয়ের পরিকল্পনা রয়েছে।

এদিকে খসড়া প্রস্তাবে বলা হয়েছে, নতুন কাঠামো বাস্তবায়িত হলে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ হতে পারে। এতে গ্রেডভেদে বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

অর্থনীতিবিদদের মতে, ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে মূল্যস্ফীতির চাপ ও বাজেট ব্যবস্থাপনায় ভারসাম্য রাখা সম্ভব হতে পারে। তবে এখনো চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

Tags: জুলাইবাস্তবায়নসিদ্ধান্ত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রের জেলা সাতক্ষীরা: ডিসি
  • সাংস্কৃতিক সম্পদ সংরক্ষণে প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
  • চবিতে ‘এমপাওয়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সড়ক পথ অবরোধ করা হবে
  • দেশের সবগুলো বিমান বন্দরে ওয়াই-ফাই যুক্ত হবে আজ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম