আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার :
চরভদ্রাসনে মাদক কারবারিদের মাদকসেবন অবস্থায়১০ই জুলাই পুলিশ গ্রেফতার করেছে।
জানাগেছে,চর হাজীগঞ্জের ব্যাপারী ডাঙ্গী, গ্রামের খলিল বেপারীর ছেলে( ১)ইমরান বেপারী(২৫), (২)আবুল মৃধার ছেলে,(২)রনি মৃধা(২৫), মোতাহার বেপারীর ছেলে(৩) আকমল বেপারী(২৫)।
চরভদ্রাসন থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চরভদ্রাসন থানার নবাগত অফিসার্স ইনচার্জ মোহামমদ সফর আলী নির্দেশে এসআই রিপন হোসেনের নেতৃত্বে একদল চৌগাছ পুলিশ নিয়ে ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় ইং ১১/০৭/২৬ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় সিকদার ডাংগির আলম শেখের নির্মানাধীন বিল্ডিং এর মধ্য হতে গ্রেফতার করা হয়।
ইয়াবা ট্যাবলেট সেবনের অপরাধে তাদেরকে সামারি ট্রায়াল কোটে’ হাজির করার উদ্দেশ্যে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮/৩৬(১)এর১৬ধারা মোতাবেক অপরাধ সংগঠিত করেছেন। ইতিপূর্বে এলাকায় মাদক সেবন করে ত্রাস সৃষ্টি করে ছিনতাই করতো এদের ভয় কেউ থানায় কেউই অভিযোগ দেওয়ার সাহস পেত না বলে জানা গেছে।
এদের বিরুদ্ধে(১) এফআইআর নং৫/৮৯তাং১৩/১২/২০১৭ইংও জি আর নং৮৯/২০১৭(২)এফ আই আর নং৩/৬০জি ওআর নং৬০/২০১৮(৩)এফ আই আর নং১/৪৫ওজিআর নং৪৫/২০২২,(৪)এফ আই আর নং৪/২৩ওজিআর নং২৩/২০২৩,(৫)এফ আই আর নং৮/২০১৬ওজিআর নং১৬/২০২৩,(৬)এফআইআর নং১/২০২৫ওজি আর নং৫৯/২০২৫(৭)এফআইআর নং৩/২০১৪ ওজিআর নং৫২/২০২৪,(৮)এফ আই আর নং ৪/২০১৪ওজিআর নং৮২/২০১৪।
এ ব্যাপার চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ মোহামমদ সফর আলী এ প্রতিবেদককে জানান, অপরাধ সংগঠিত ব্যাপারে যে যত বড়ই প্রভাবশালী হোক তাকে ছাড় দেওয়া হবে না।আইনশৃঙ্খলায়ও মাদকদ্রব্য নির্মূলেওসন্ত্রাসী কর্মকান্ড সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আরো জানান।

