Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শিশুসাহিত্যে ‘শব্দকথা সাহিত্য” পুরস্কারে ভূষিত কবি অজয় রায়

Nuri JahanbyNuri Jahan
৪:০৮ pm ১৫, জানুয়ারী ২০২৬
in শিল্প-সাহিত্য
A A
0

মধ্যনগর প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে কবি ও ছড়াকার শিশুসাহিত্যে শব্দকথা সাহিত্য পুরস্কার-২০২৫ লাভ করেছেন।

১০জানুয়ারি শনিবার দুপুর হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত শব্দকথা প্রকাশন সাহিত্য উৎসবে পুরস্কৃত হন।আয়োজিত সাহিত্য উৎসবেপ্রধান অতিথি বাংলাদেশ মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাহিত্যিক আবু তাহের মুহাম্মদ জাবের কবি অজয় রায়কে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখবে স্বীকৃতিস্বরূপ ‘শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫’ প্রদান করে।পুরস্কার প্রদান অনুষ্ঠানে লেখক, প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ এর সভাপতিত্বে আখতারুজ্জামান তরপদার ও নাহিদা আক্তার সুর্মির সঞ্চালনায় হবিগঞ্জের বিশিষ্ট গুণীজন, শিক্ষাবিদ ও সাহিত্যিকগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অজয় রায় সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার গলহা গ্রামে।স্নাতকে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি, শিক্ষকতা পেশার পাশাপাশি নিয়মিত কবিতা,কিশোর কবিতা, ছড়া,গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনি লেখালেখির পাশাপাশি সাহিত্য সংগঠনের কর্মকান্ডের সাথেও যুক্ত রয়েছেন।মধ্যনগর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেছেন।সুনামগঞ্জ জেলাতে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন।অজয় রায় এর প্রকাশিত বিভিন্ন গ্রন্থের মধ্যে রয়েছে,হাওরকন্যা, পাহাড়ি ঢল, মুক্তিযুদ্ধের গল্প ফিরে এলো না, ভাষার মাসে ফাগুন আসে, আমিও অন্যগ্রহের কেউ নই, ফুল ফাগুনের মেলা ও ডাহুক পাখি ডাকে।নব-রচিত আরো দুটি বই ‘হিজল বনে সাদা বক’ ও ‘স্বপ্নডানায় রঙধনু’ প্রকাশিত হওয়ার কথা রয়েছে।

কবি ও ছড়াকার অজয় রায় এনবিসিটি’র ‘কৈশোর বার্তা’ পত্রিকার সম্পাদনা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের মাঠ পর্যায়ের গবেষণামূলক কার্যক্রমের দায়িত্ব পালন করেন।এছাড়াও উপজেলা, জেলা, বিভাগীয় সাহিত্য মেলা ও বেসরকারি উদ্যোগে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশগ্রহণ করে সাহিত্য পরিমন্ডলে নিজের মেধা-মনন,ও প্রতিভা বিকাশের ছাপ রেখেছেন।

সাহিত্য পরিমন্ডলে বিশেষ অবদানের জন্য পার্বত্যকাব্য গুণীজন সম্মাননা-২০২৬, বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক-২০২৫, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হওয়ায় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩, সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার -২০২১, প্রিয়াঙ্গন সাহিত্য কুটির-২০২০ ও সুপার স্টার এওয়ার্ড-২০১৯ ঢাকা পুরস্কারসহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

তিনি শিশু অধিকার নিয়ে কাজ করায় ২০০১ সালে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (BSAF) তাকে থ্যাংকস লেটার বা ধন্যবাদ পত্র প্রদান করে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র টাঙ্গাইল–২ আসন
  • সিরাজগঞ্জে সংখ্যালঘু ও নারী ভোটারদের নিরাপত্তা দাবিতে মানববন্ধন
  • বান্দরবানে ধানের শীষের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তের অগ্নিসংযোগ
  • নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান যৌথবাহিনীর
  • নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম