Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এসএসসি-এইচএসসি পরীক্ষায় বড় পরিবর্তনের পরিকল্পনা

Bangla FM OnlinebyBangla FM Online
৪:১২ pm ০৬, জুন ২০২৬
in Lead News, শিক্ষা
A A
0

দেশের বড় দুই পাবলিক পরীক্ষা এসএসসি ও এইচএসসি’র সময়কাল ও বিষয় সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার। শিক্ষার্থীদের মানসিক চাপ হ্রাস এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে বিদ্যমান পরীক্ষা পদ্ধতিতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ বিষয়ে একটি কর্মপরিকল্পনা ও ধারণাপত্র তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে।

এনসিটিবির তথ্য অনুযায়ী, বর্তমানে এসএসসি পরীক্ষায় প্রায় ২৫–৩০ কর্মদিবস এবং এইচএসসি পরীক্ষায় ৩০–৩৫ কর্মদিবস পর্যন্ত সময় লাগে। এই দীর্ঘ সময়ের কারণে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হয় এবং শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়।

প্রস্তাবিত পরিকল্পনায় পরীক্ষার বিষয় সংখ্যা যৌক্তিকীকরণ, কিছু বিষয় একীভূত করা, মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনা এবং পরীক্ষার সময়সীমা কমানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

এনসিটিবি জানিয়েছে, এ বিষয়ে অংশীজনদের নিয়ে কর্মশালার আয়োজন করা হবে। সেখানে শিক্ষাবিদ, শিক্ষা বোর্ডের প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রক্রিয়াটি এগোচ্ছে এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tags: এইচএসসিএসএসসিপরিকল্পনা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
  • মৌলভীবাজারে বাস-পিকআপের সংঘর্ষে চালক নিহত
  • ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল
  • রাণীশংকৈল সীমান্তে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে বিজিবি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম