Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোহাম্মদপুরে ফটোগ্রাফারকে অস্ত্রের মুখে ফেলে ক্যামেরা-ল্যাপটপ লুট

Bangla FM OnlinebyBangla FM Online
১:০২ pm ১৬, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন ‘জুলাই জাদুঘর’-এর ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম।

মঙ্গলবার (তারিখ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা তার ক্যামেরা, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় তিনি আঘাতপ্রাপ্ত হন।

ভুক্তভোগী তানিম থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ফটোশুট শেষে রাতে বাসায় ফেরেন। বাসার সামনে পৌঁছে গেট খোলার অপেক্ষায় থাকা অবস্থায় তিনজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। তারা চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দেয় এবং তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ম্যাকবুক প্রো (এম৪), সনি এফএক্স৩ ক্যামেরা ও একটি লেন্স ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, হামলাকারীরা চাপাতির উল্টো দিক দিয়ে তার মাথা, হাত ও শরীরে আঘাত করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন।

Tags: অস্ত্রফটোগ্রাফারমোহাম্মদপুর
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত
  • বান্দরবানে আগুনে তেল-গ্যাসের দোকানসহ ২ গোডাউন পুড়ে ছাই
  • আশা ভোসলের শেষকৃত্য যে কারণে এড়িয়ে গেলেন শাহরুখ-সালমান
  • সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুদ ৪ হাজার লিটার ডিজেল জব্দ
  • চাটখিলে বৈধ কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি না দেওয়ার নির্দেশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম