বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জের দুধল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে “বাল্য বিবাহ মুক্ত বিদ্যালয় ঘোষনা শীর্ষক”অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ এপ্রিল রবিবার উপজেলার দুধল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্বাবধানে সেভ দ্যা চিলড্রেনের এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় এবং সেইন্ট বাংলাদেশের বাস্তবায়নে শিশুদের জন্য কর্মসূচি আওতায় এই অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মোঃ আমিনুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোঃ শাকিল আহমেদ প্রকল্প কর্মকর্তা শিশুদের জন্য কর্মসূচি,সেইন্ট বাংলাদেশ বাকেরগঞ্জ বরিশাল।
সমাবেশে বক্তারা বলেন, একটি বাল্য বিবাহ জাতির জন্য অভিশাপ এবং বাল্য বিবাহ মুক্ত বিদ্যালয় মানে একটি আলোকিত প্রজন্মের নিশ্চয়তা।
শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ। সমাবেশ থেকে বাল্যবিবাহের কুফল, শিক্ষার গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে সকলেই একযোগে কাজ করার আহবান জানান।

