Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান

Bangla FM OnlinebyBangla FM Online
১১:৫২ am ০২, জুলাই ২০২৬
in বিশ্ব
A A
0

কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। বৈঠকে মূলত দুই সপ্তাহ আগে হওয়া অন্তর্বর্তী সমঝোতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন এবং সুইজারল্যান্ডের লেক লুসার্নে অনুষ্ঠিত বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষের মধ্যে সংলাপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

কূটনৈতিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, আলোচনায় বিশেষ গুরুত্ব পায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ইরানের জব্দ থাকা অর্থ ছাড়ের বিষয়টি। এই দুটি ইস্যু আগের অন্তর্বর্তী সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

পাকিস্তান জানায়, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হবে। একই তথ্য দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তাদের মতে, আগামী ৯ জুলাই দাফন সম্পন্ন হওয়ার পর নতুন দফার আলোচনা শুরু হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং আলোচনার পরিবেশ ইতিবাচক। তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক সূত্র জানিয়েছে, দোহার এবারের বৈঠকে পারমাণবিক ইস্যু আলোচনার বিষয় ছিল না। আলোচনা মূলত কারিগরি ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ ছিল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে পৃথকভাবে শিগগিরই আলোচনা শুরু হতে পারে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন ও ইরানি প্রতিনিধিরা পৃথক কক্ষে অবস্থান করে পরোক্ষভাবে আলোচনা চালান।

অন্যদিকে, ইরানের প্রতিনিধি দলের প্রধান ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বৈঠক শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও দুই পক্ষের মতপার্থক্য কতটা কমেছে, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

Tags: ইরানপাকিস্তানবিশেষ নিউজযুক্তরাষ্ট্র
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শাহজাদপুরে যমুনার ভয়াবহ তান্ডবে নিঃস্ব চরের শত শত মানুষ
  • কাতারের এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না: ট্রাম্প
  • নওগাঁয় ছাত্রীকে ইভটিজিং করায় যুবক কারাগারে
  • পরীক্ষার্থীদের উৎসাহ দিতে বাউফলে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ
  • আবার বাড়ল স্বর্ণের দাম

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম