Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে

Taslima TanishabyTaslima Tanisha
৮:৫০ pm ১২, ডিসেম্বর ২০২৫
in Top Lead News, রাজনীতি
A A
0

মাথায় গুলি লাগার পর গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পরিবার এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার সন্ধ্যা ৭:৩০ টার দিকে অ্যাম্বুলেন্সে হাদিকে ঢামেক থেকে নেওয়া হয় এবং রাত ৮:০৬ টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছানো হয়।

এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালীন মোটরসাইকেল আরোহী দু’জন হাদিকে লক্ষ্য করে কাছ থেকে গুলি চালায়। মাথায় গুলি লেগে তিনি গুরুতর আহত হন। ঢামেক হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঢামেক পরিচালক জানান, “হাদির মাথায় বুলেটের আঘাত রয়েছে। বুকে ও পায়ে আঘাত আছে, পায়ের আঘাত সম্ভবত রিকশা থেকে পড়ে যাওয়ার সময় ঘটেছে। আমরা প্রাথমিক সার্জারি সম্পন্ন করেছি।” তিনি আরও বলেন, প্রথমে পরিবার সিএমএইচে নেওয়ার কথা ভাবলেও পরে এভারকেয়ারে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, “দুপুর ২:২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি চালায়।”

ঘটনার সময় হাদির ঠিক পেছনের রিকশায় ছিলেন তার সহকর্মী মো. রাফি। তিনি জানান, “জুমার নামাজ শেষে হাইকোর্টের দিকে যাচ্ছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে দুইজন এসে গুলি ছুড়ে দ্রুত চলে যায়।”

হাদির ওপর এই সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ভিজিটর ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
  • আনুষ্ঠানিকতার “বন্দী কারাগারে ” আটক মহান মে দিবসের চেতনা!
  • পারল না বাংলাদেশ, সহজ জয় নিউজিল্যান্ডের
  • তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারও চোখ রাঙানি পরোয়া করবো না -ডা. শফিকুর রহমান
  • মাকালুর চূড়ায় বাংলাদেশের পতাকা: বাবর আলীর ঐতিহাসিক জয়

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম