Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ওসমান বিন হাদি হত্যা: বিচারের দাবিতে ববিতে মানববন্ধন ও বিক্ষোভ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:২৪ pm ০৭, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে মো. ফরহাদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি, মো. বেলাল, আল ইমরান, ইফতেখার সায়েমসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হাদি হত্যাকাণ্ডের তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও বিচারে সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ তুলে তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ইফতেখার সায়েম বলেন, “আধিপত্যবাদবিরোধী নেতা হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো বিচার হয়নি। জনগণ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায়।”

তিনি আরও বলেন, “সাগর-রুনি হত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ মামলাগুলোর বিচার ঝুলে থাকার সংস্কৃতি বন্ধ করতে হবে। হাদির হত্যার বিচার না হওয়া বিচারহীনতারই বহিঃপ্রকাশ।”

এসময় হাদির বোন মাসুমা হাদি বলেন, “আমরা কোনো সহানুভূতি চাই না, আমরা ন্যায়বিচার চাই। আমার ভাই মানুষের অধিকার ও ইনসাফের কথা বলেছিল। আজ তার নিজের বিচারই অনিশ্চিত হয়ে আছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tags: ওসমান হাদি হত্যার বিচার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • লালম‌নিরহাটের সীমা‌ন্তে বি‌জি‌বির ৩০লক্ষ টাকা মূ‌ল্যের কাপড় জব্দ
  • শেরপুরের গারো পাহাড় রক্ষায় প্রতিবাদ সমাবেশ, বন ধ্বংস বন্ধের দাবি
  • কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল ও কয়েক দফা হামলার অভিযোগ
  • দিনাজপুরে আইইবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • রাজস্থলীতে কাপ্তাই নদীতে গোসল নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম