Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফুলবাড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৮ pm ১৮, মে ২০২৬
in সারাদেশ
A A
0

শাহজামাল শাওন, ফুলবাড়ী,কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আয়োজনে জনসচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ-জনতার পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) বিকেলে ফুলবাড়ী থানার দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ও ফুলবাড়ী থানার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোরশেদ।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। এর মধ্যে ছিলেন বিএনপি ফুলবাড়ী উপজেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি শামসুজ্জামান হাসু, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এবং বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সেরাসহ অনেকে।

বক্তারা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। অপরাধ দমন, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ, চুরি-ডাকাতি ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় সাধারণ মানুষ বিভিন্ন এলাকার সমস্যা, অভিযোগ ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। বিশেষ করে মাদক, রাতের নিরাপত্তা, যানজট, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশ কর্মকর্তারা এসব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোরশেদ বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করছে। জনগণের সহযোগিতা পেলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে। তিনি আইন নিজের হাতে না তুলে নিয়ে সমস্যা হলে পুলিশকে জানানোর আহ্বান জানান।

ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, থানাকে জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো আয়োজন ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন।

শেষে বক্তারা “পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই প্রতিপাদ্য বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় নিরাপত্তা ও সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রসেনজিৎ থেকে নুরুল ইসলাম মোয়াজ
  • মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের, হঠাৎ বিক্ষোভ মিছিল
  • হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থা গঠন করল ইরান
  • কমলগঞ্জে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়
  • শান্তিগঞ্জে মাউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম