Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা

Bangla FMbyBangla FM
৯:৩৮ am ০৪, জুন ২০২৫
in বিনোদন
A A
0

হলিউড অভিনেতা জোনাথন জসকে গুলি করে হত্যা করা হয়েছে। ৫৯ বছর বয়সী এই অভিনেতার মরদেহ সান অ্যান্টোনিওর ডরসি ড্রাইভের রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। সান অ্যান্টোনিও পুলিশ বিভাগ জানিয়েছে, রোববার গুলির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাদের টিম। তখনও তাকে বাঁচাতে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়ার চেষ্টা চালানো হয়, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হন চিকিৎসাকর্মীরা। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার পরপরই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডটি ঘিরে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

জোনাথন জস যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘পার্কস অ্যান্ড রিক্রিয়েশন’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তবে তার সবচেয়ে স্মরণীয় কাজ ছিল অ্যানিমেটেড সিরিজ ‘কিং অব দ্য হিল’-এ জন রেডকর্ন চরিত্রে কণ্ঠ দেওয়া। ১৯৯৬ সালে এই চরিত্রের মূল কণ্ঠশিল্পী ভিক্টর অ্যারন গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর জস দায়িত্ব নেন এবং সিরিজের শেষ পর্যন্ত সেই চরিত্রের কণ্ঠ দেন।

জনপ্রিয় এই অ্যানিমেটেড সিরিজটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে এবং এটি হুলুতে প্রচার শুরু হবে আগামী ৪ আগস্ট থেকে। জানা গেছে, নতুন এই সিরিজেও জোনাথন জস অংশ নিয়েছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেই টেক্সাসের অস্টিনে প্যারামাউন্ট থিয়েটারে ‘কিং অব দ্য হিল’-এর এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে হলিউড ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: হলিউড অভিনেতাকে গুলি করে হত্যা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশে ইইউ’র ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন
  • পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩
  • আজ থেকে প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ
  • ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত, বাংলাদেশের পাশে পাকিস্তান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম