Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পটুয়াখালীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার

Bangla FM OnlinebyBangla FM Online
৯:৪৪ am ৩১, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

বিয়ের প্রলোভন দেখিয়ে পুরুষদের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে পটুয়াখালী থেকে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রাকিবা ওরফে সাদিয়া (২৪) দুমকি উপজেলার আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (৩০ মে) দিবাগত রাত ২টার দিকে পটুয়াখালী শহরের ছোট চৌরাস্তা সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুমকি থানায় দায়ের করা একটি মামলায় (সিআর-১৫/২৬) তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪১, ৩২৩, ৪০৬, ৪২০, ৩৮৪ ও ৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই দুমকি থানার একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

অভিযোগ রয়েছে, রাকিবা পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসা নিয়ে তথাকথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের কার্যক্রম পরিচালনা করতেন। বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: অপরাধপ্রশাসনবাংলাদেশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঘোড়াঘাটে শহীদদের স্মরণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
  • সাবেক ও বর্তমান ছাত্রশিবিরদের নিয়ে ঈদ পুনর্মিলনী এবং সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
  • নাট্যচর্চায় নতুন অঙ্গীকার, ‘জীবন সংকেত’-এ নতুন কমিটি
  • ঈদের ছুঁটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোত লোকে লোকারণ্য
  • সদরপুরে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম