Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৈয়দপুরে সাংবাদিকের পেশাগত কাজে বাধা, ভিডিও ভাইরাল করে মানহানির অভিযোগ

Bangla FMbyBangla FM
১১:১৭ am ৩০, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমিতে নির্মাণাধীন বহুতল ভবনের তথ্য সংগ্রহকালে তিন সাংবাদিকের পেশাগত কাজে বাধা ও ফেসবুকে ভিডিও ভাইরাল করে মানহানির ঘটনায় তীব্র প্রতিবাদ ও আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। সোমবার (৩০ জুন) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিদিনের সংবাদ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি মো. জহুরুল ইসলাম খোকন। তিনি বলেন, “রোববার (২৯ জুন) রেলওয়ের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পেয়ে আমি, দৈনিক মানবজমিনের এম এ করিম মিস্টার এবং দৈনিক ঘোষণার এম আর রাজু আহমেদ ঘটনাস্থলে যাই। তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় ‘সমন্বয়ক’ পরিচয়ে এক যুবক এসে আমাদের ওপর চড়াও হয় এবং অশোভন আচরণ করে।”

তিনি অভিযোগ করেন, ওই যুবক মোবাইলে কথোপকথনের ভিডিও ধারণ করে ফেসবুকে ‘এসআরএস’ নামের অ্যাকাউন্ট থেকে তা ছড়িয়ে দেন এবং সাংবাদিকদের ভূয়া আখ্যায়িত করেন, যা মানহানিকর ও আইনের পরিপন্থী। ভিডিওটি ভাইরাল হলে জনমনে বিভ্রান্তি ছড়ায়।

পরে জানা যায়, অভিযুক্ত যুবক স্থানীয় মইন ড্রাইভারের ছেলে সজিব। তিনি বহু টাকার বিনিময়ে ‘সমন্বয়ক’ পরিচয়ে ওই নির্মাণকাজে সহায়তা করছেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা। এ বিষয়ে রেলওয়ের আইডাব্লিউ অফিসের কর্মকর্তারাও গেলে, তাদের সঙ্গেও তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।

সংবাদ সম্মেলনে প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের দাবি জানান। ইতোমধ্যে সাংবাদিক জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ
  • রাজশাহীতে হতদরিদ্র পরিবার পাবে ১০ টাকা কেজি চাল
  • ছাত্ররাজনীতিতে দৃঢ় অবস্থান গড়ে তুলেছেন ফারুক হোসেন
  • রংপুরে এনসিডি কর্নারের সেবা নিচ্ছেন লক্ষাধিক রোগী
  • ফ্যামিলি কার্ড নিয়ে উপহাসকারীদের মুখে ছাই পড়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী দুলু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম