Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

স্বনির্ভর বাংলাদেশ গড়তে পাইকগাছায় পুষ্টি উদ্যোগ

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৬ pm ২৬, এপ্রিল ২০২৬
in গ্রাম বাংলা
A A
0

পাইকগাছা প্রতিনিধি:

খুলনার পাইকগাছা উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানা ও শিশু সদনের শিশুদের মাঝে পুষ্টিসমৃদ্ধ খাবার বিতরণ করা হয়েছে। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনে উপজেলা সদরের বাতিখালী সিরাতুল হুদা এতিমখানা, বাসস্ট্যান্ড কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের মাঝে উন্নতমানের পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, ডা. জহিরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডল, মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, প্রধান সহকারী দেবব্রত মন্ডল, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলম, সরোয়ার হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এ সময় ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের মূল লক্ষ্য হলো সমাজ থেকে পুষ্টিহীনতা দূর করা এবং জনগণের মধ্যে পুষ্টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। তিনি উল্লেখ করেন, মানুষ প্রতিদিন খাবার গ্রহণ করলেও খাবারের পুষ্টিগুণ ও প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা এখনও কম। সুস্থ ও সবল জাতি গঠনে প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি গর্ভবতী নারী ও শিশুদের পুষ্টি চাহিদা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পর্নোগ্রাফি মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার
  • ওমানের সুলতানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
  • দিনাজপুর বীরগঞ্জে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলের জোরালো হামলার নির্দেশ
  • ওমান সফর শেষে আবার পাকিস্তানে ফিরছেন আব্বাস আরাঘচি

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম