Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কেউ ছোট-বড় নয় আমরা সকলে কাধে-কাধ মিলিয়ে কাজ করবো- শামা ওবায়েদ

Taslima TanishabyTaslima Tanisha
১:০২ pm ১১, ডিসেম্বর ২০২৫
in অন্যান্য
A A
0

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ। আমরা এই মাটির সন্তান। বিএনপি সংখ্যালঘু শব্দে আমি বিশ্বাস করে না।

আগামীতে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে। দলমত নির্বিশেষে মা-বোনরা নিরাপত্তার সাথে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। বুধবার (১০ ডিসেম্বর) রাতে নিজ নির্বাচনী এলাকার ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগনাথদী গ্রামে হিন্দু সম্প্রদায়ের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমরা সকলে মিলে একটি মডেল সালথা গড়তে পারি সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কেউ ছোট-বড় নয় আমরা সকলে কাধে-কাধ মিলিয়ে কাজ করবো।

তিনি আরও বলেন, ১৭ বছর ধরে সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারবো। সালথায় একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন। যেটা আমি করবো ইনশাল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদ্মায় যৌথ অভিযান, ১ লক্ষ ২০ হাজার মিটার জাল জব্দ
  • বেরোবির ক্যাফেটেরিয়ার খাবার ও পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের চরম অসন্তোষ
  • কাছিপাড়ার বৈশাখ, আমার শৈশব-কৈশোরের এক টুকরো স্মৃতি
  • হাইকোর্টের আদেশে ৫ মাস সময় পেলেন যাদুকাটা নদীর দুই ইজারাদার
  • পঞ্চগড় জেলা রিপোর্টার্স কমিটি গঠন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম