Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মধ্যনগরে পর্যটকদের জন্য ওসি’র ১৭ দফা নির্দেশনা

Bangla FMbyBangla FM
৮:০৭ am ২৭, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ):
সুনামগঞ্জ জেলার মধ্যনগরের টাঙ্গুয়া হাওরসহ বিভিন্ন দর্শনীয় স্থানে আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে ১৭ দফা নির্দেশনা জারি করেছেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান।

নৌদুর্ঘটনা রোধ, পরিবেশ সংরক্ষণ, গণউপদ্রব নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। ওসি মনিবুর রহমান জানান, হাওরাঞ্চলের পর্যটন ও নৌযান চলাচলে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতেই এ উদ্যোগ।

নির্দেশনাসমূহ:
১. কোনো নৌযান বা যানবাহনে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহন করা যাবে না।
২. নৌযান চালানোর সময় ও পানিতে নামার সময় প্রত্যেক পর্যটক ও চালককে বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট পরতে হবে।
৩. প্রতিকূল আবহাওয়ায় নদী বা হাওরে গমন নিষিদ্ধ।
৪. হাওর যাত্রার অন্তত ছয় ঘণ্টা পূর্বে নির্ধারিত ফরম পূরণ করে থানায় জানাতে হবে (ফোন: ০১৩২০-১২১০৫৫)।
৫. স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরা বাধ্যতামূলক।
৬. প্রতিটি নৌযান ও ঘাটে আবর্জনার জন্য নির্ধারিত ডাস্টবিন থাকতে হবে।
৭. নির্ধারিত স্থানের বাইরে কোথাও আবর্জনা ফেলা যাবে না।
৮. স্থলভাগের কাছাকাছি অবস্থানে উচ্চ শব্দে মাইক বা গান বাজানো নিষিদ্ধ।
৯. পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত সেবার নিশ্চয়তা দিতে হবে।
১০. ব্যক্তিগত মালামাল নিজের দায়িত্বে সংরক্ষণ করতে হবে। অপরিচিতের কাছ থেকে সাবধান থাকতে হবে।
১১. প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে।
১২. রান্নার জ্বালানির নিরাপত্তা যাচাই করতে হবে।
১৩. বৈধ লাইসেন্সপ্রাপ্ত নৌযান ব্যবহার করতে হবে।
১৪. বৈদ্যুতিক ব্যবস্থা ত্রুটিমুক্ত কিনা তা নিশ্চিত করতে হবে।
১৫. অতিরিক্ত একটি ইঞ্জিন রাখতে হবে।
১৬. আবহাওয়া বার্তার জন্য রেডিও রাখতে হবে।
১৭. শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে।

জরুরি প্রয়োজনে যোগাযোগ:

  • ওসি মো. মনিবুর রহমান, মধ্যনগর থানা: ০১৩২০-১২১০৫০
  • জাতীয় জরুরি সেবা: ৯৯৯
Tags: প্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী
  • মার্কিন অবরোধ সত্ত্বেও হরমুজ অতিক্রম করেছে চীনা তেলবাহী জাহাজ
  • কৃষক কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বরিশালে উৎসবের আমেজে বাংলা নববর্ষ উদযাপন
  • লেবানন-ইসরাইল শান্তি আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম