Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ডিএসটিএস’র নবগঠিত কমিটি গঠন

Bangla FM OnlinebyBangla FM Online
১২:১২ pm ১৯, এপ্রিল ২০২৬
in অন্যান্য
A A
0

জাহিদুল ইসলাম,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

ঢাকাস্থ সখীপুর থানা স্টুডেন্টস (ডিএসটিএস) এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ডিএসটিএস’র বর্তমান কমিটির নেতৃবৃন্দ ও ডিএসটিএস’র অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ডিএম রিফাতকে সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল সাকিব রহমানকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

ডিএসটিএস সখীপুর থেকে আগত ঢাকায় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন যা শিক্ষার্থীদের কল্যাণমূলক সহায়তাপূর্ণ বিভিন্ন কাজ সম্পাদন করে থাকে। এছাড়াও সামাজিক কল্যাণে ও শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রেও ডিএসটিএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিএসটিএস এর নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী মাহবুব রাব্বী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসিফ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাহসান নাঈম ও আশরাফুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাদিকুল ইসলাম, ফৈজিয়া হক অপর্ণা, তানজিল নূর তামিম, মোঃ সাঈদ মিয়া কে সহ সভাপতি এবং মোঃ মেহেদি হাসান, মোঃ সোহাগ মিয়া, মদিনাতুন কানন ঋতু ও লাবিবা তাহসিন লিজাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডিএসটিএস’র সদ্য বিদায়ী সভাপতি খলিলুল্লাহ পল্লব বলেন, প্রার্থীদের পূর্ববর্তী কাজের মূল্যায়ন, এলামনাইদের সর্বসম্মতিতে এবং প্রার্থীদের প্রেজেন্টেশনের উপর ভিত্তি করেই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটি ডিএসটিএস কে আরও বেশি গতিশীল ও প্রাণবন্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং নবগঠিত কমিটির সকলকেই শুভেচ্ছা জানান।

ডিএসটিএস’র নবগঠিত কমিটির সভাপতি ডিএম রিফাত বলেন, নবগঠিত কমিটির সকল কে নির্বাচিত করায় ডিএসটিএস’র দায়িত্বপ্রাপ্ত সকল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা নবগঠিত কমিটির সকলেই ঐক্যবদ্ধভাবে ডিএসটিএস কে এগিয়ে নিয়ে যাবো। আপনাদের সকলের নিকট সহযোগিতা কামনা করছি । সখীপুরের সকল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও সকলের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধি করতে আমরা কাজ করবো। সেই সাথে সখীপুরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে “স্কিল ডেভেলপমেন্ট” বিষয়ে কাজ করবে যাতে সখীপুরের করে শিক্ষার্থীরা কর্মময় জীবনের সফলতা আনয়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
  • লোকালয় থেকে চিত্রা হরিণ উদ্ধার
  •  বসুন্ধরা কিংসে আর্থিক সংকট, বিদেশি ফুটবলারদের ম্যাচ বয়কট
  • ড্রামে তেল বিক্রি ধরতেই সাংবাদিকদের ওপর হামলা
  • তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যায়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম