Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুনামগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৫৫ pm ২৩, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোঃ আফজাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জে দায়িত্ব গ্রহণের পর জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা ও বস্তুনিষ্ঠ পরামর্শ কামনা করেন। তিনি বলেন, সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করাই তাঁর প্রশাসনের প্রধান লক্ষ্য।

হাওর অঞ্চলের বাঁধ নির্মাণে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণ বন্ধ করতে হবে এবং টেকসই বাঁধ নির্মাণ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সরকারি বরাদ্দের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সাংবাদিকদের তদারকি অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের তথ্যভিত্তিক সহযোগিতা অনিয়ম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন। জেলা প্রশাসক আরও বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসন সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করবে এবং সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়েশা আক্তারসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশ নেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সুনামগঞ্জের ডাক এর সম্পাদক প্রকাশক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি রওনক বখত্, দৈনিক সংবাদ প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক সমাচার প্রতিনিধি মো. মিজানুর রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, দৈনিক হাওরাঞ্চলের কথা সম্পাদক ও প্রকাশক মাহতাবউদ্দিন তালুকদার, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. সেলিম আহমদ, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি মো. আমিনুল হক, সময় টিভির জেলা প্রতিনিধি হিমাদ্র শেখর ভদ্র, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশন প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক আমার দেশ প্রতিনিধি জসিম উদ্দিন, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন, একাত্তর টিভি প্রতিনিধি শহিদনুর আহমেদ, দৈনিক ফিনানশিয়াল পোস্ট প্রতিনিধি সামিয়ান তাজুল, যমুনা টিভি প্রতিনিধি সোহানুর রহমান সোহান, আনন্দ টিভি প্রতিনিধি ইমরান খান সহ অন্যান্য সাংবাদিকরা। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং জনবান্ধব প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ‘লোডশেডিং ঢাকায় ১-২ ঘণ্টা, গ্রামে ১৪ ঘণ্টা’
  • তুচ্ছ বিষয়ে ট্যাঁটা নিয়ে মাঠে নামার দেশ ব্রাহ্মণবাড়িয়া: রুমিন ফারহানা
  • শ্রীমঙ্গলে শ্রমিক নেতা হত্যা চেষ্টা মামলার আসামি গ্রেফতার
  • দেশের মানুষের স্বার্থ রক্ষায় আমাদের কোন মতপার্থক্য থাকবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বাউফলে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত, ভেজালমুক্ত খাবারে সচেতনতার আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম