Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুলের দায়িত্ব গ্রহণ

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১৩ am ০৯, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ রিয়াজুল ইসলাম। শুক্রবার (০৮ মে) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন। এ সময় মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার গ্রহণ শেষে পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানা ও ইউনিটের ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব,সততা ও জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বলেন,“মৌলভীবাজার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ জনগণের পাশে থেকে কাজ করবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবো। জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি।”

মোঃ রিয়াজুল ইসলাম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগদানের পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেছেন।

এর আগে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ বিল্লাল হোসেন। তাকে সম্প্রতি নৌ-পুলিশে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিল্লাল হোসেনসহ এসপি পদমর্যাদার ২৩ কর্মকর্তাকে বদলি করা হয়।

উল্লেখ্য,অনুমোদন ছাড়া মৌলভীবাজারে মার্কেট নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে সাবেক পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন আলোচনা-সমালোচনার মুখে পড়েছিলেন।

Tags: প্রশাসনমৌলভীবাজার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রুপগন্জে ‘কঙ্কাল সেতু’ দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার
  • মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুলের দায়িত্ব গ্রহণ
  • অপসংস্কৃতিতে একটি প্রজন্ম ধ্বংসের মুখে: বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী
  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি
  • গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম