Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অপসংস্কৃতিতে একটি প্রজন্ম ধ্বংসের মুখে: বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী

Bangla FM OnlinebyBangla FM Online
১০:১১ am ০৯, মে ২০২৬
in সারাদেশ
A A
0

নরসিংদী প্রতিনিধি:

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত দুই দশকে সমাজে সন্ত্রাস, বেয়াদবি ও অপসংস্কৃতিকে প্রশ্রয় দেওয়ার কারণে একটি পুরো জেনারেশন ধ্বংসের মুখে পড়েছে। এর প্রভাব এখন সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ উদ্বেগজনকভাবে বেড়ে গেছে।

তিনি বলেন, “যারা দীর্ঘদিন ধরে সমাজে সন্ত্রাস ও অন্যায়কে উৎসাহ দিয়েছে, তারা শুধু শিক্ষাব্যবস্থাই নয়, একটি পুরো প্রজন্মকে নষ্ট করে দিয়েছে। এখন সময় এসেছে এসব অপশক্তিকে সমাজ থেকে উপড়ে ফেলে একটি সুন্দর, নিরাপদ ও শান্তিময় সমাজ গড়ে তোলার।”

শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্ণিল সাজসজ্জা, ব্যাপক প্রস্তুতি এবং উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষের উপস্থিতিতে ডা. এফ এম সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও মানপত্র প্রদান করে সংবর্ধনা জানানো হয়। এসময় পুরো অনুষ্ঠানস্থলে ছিল উৎসবের আমেজ। স্থানীয় নেতাকর্মী, শিক্ষিত সমাজ, তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মাঠ পরিণত হয় জনসমুদ্রে।

বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী আরও বলেন, “আমরা সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি। রাজনৈতিক দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকবে, তারা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “চরাঞ্চলকে এমনভাবে গড়ে তুলতে চাই, যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই গভীর রাতেও নিরাপদে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলাচল করতে পারে। এজন্য সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এলাকায় যেখানেই মাদকের ঘাঁটি রয়েছে, তা চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। আমরা আপনাদের পাশে আছি।

কোনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে তাকে আইনের আওতায় আনুন।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, অধ্যাপক ডা. সোহেলা রহমান, ডা. সুহাগ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. কাইয়ুম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রুপগন্জে ‘কঙ্কাল সেতু’ দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার
  • মৌলভীবাজারে নতুন এসপি রিয়াজুলের দায়িত্ব গ্রহণ
  • অপসংস্কৃতিতে একটি প্রজন্ম ধ্বংসের মুখে: বিএমইউ উপাচার্য ডা. এফ এম সিদ্দিকী
  • ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ৩ দিনের যুদ্ধবিরতি
  • গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম