Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকার আহার’ প্রকল্পে পুষ্টিগুণ বৃদ্ধিতে নতুন মেনু যুক্ত

ওশান ফাউন্ডেশনের সহযোগিতায় পুষ্টিগুণ সমৃদ্ধ নতুন খাবার যুক্ত করে নতুন ধারার সূচনা

Nuri JahanbyNuri Jahan
৭:১১ pm ২৪, নভেম্বর ২০২৫
in Semi Lead News, বাংলাদেশ, সংগঠন
A A
0

বিদ্যানন্দ ফাউন্ডেশনের জনকল্যাণমূলক প্রকল্প ‘এক টাকার আহার’-এর খাবারের পুষ্টিগুণ বৃদ্ধিতে নতুন মেনু যুক্ত করা হয়েছে। ওশান ফাউন্ডেশনের সহযোগিতায় আশার আলো সোসাইটি এই প্রকল্পে খাবারের পুষ্টিগুণ বৃদ্ধির জন্য নতুন মেনু যুক্ত করার এই গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিদ্যানন্দ ফাউন্ডেশনের মিরপুর অফিসে খাবারের নতুন মেনু যুক্ত করার উদ্বোধন করা হয়।

ওশান রিটেইল ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় অঞ্চলের কমপ্লায়েন্স ম্যানেজার সাইফুল আলম মল্লিক এ প্রসঙ্গে বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশন বেশ কয়েক বছর ধরে এ ধরনের কাজ করে আসছে। তাঁদের দাতাদের (ডোনারের) ওপর ভিত্তি করে একটি মেনু থাকে। তাঁদের কমন মেনু হচ্ছে ডাল, ডিম এবং মাঝে মাঝে কিছু সালাদ। সেখানে আমরা ওশান ফাউন্ডেশন থেকে অনুভব করছিলাম যে, খাবারে পুষ্টি উপাদানের অভাব রয়েছে। তাই আমরা মিশ্র সবজির ব্যবস্থা করেছি, যেখানে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান বিদ্যমান।

তিনি আরও বলেন, “আমরা আশা করি বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের এই প্রোগ্রাম থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে এ ধরনের পুষ্টিগুণ সমৃদ্ধ মেনু যুক্ত করবে। যদি তারা এই মেনু অব্যাহত রাখে, তবে এটাই আমাদের সার্থকতা।

তিনি জানান, এই প্রোগ্রামটি এক বছর মেয়াদি। আশার আলো সোসাইটি এই কাজ বাস্তবায়নে সহযোগিতা করছে।

এক টাকার আহার’ প্রোগ্রামে নতুন মেনু যুক্ত করার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ওশান ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর, আশার আলো সোসাইটির নির্বাহী পরিচালক আব্দুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার সানোয়ার হোসেন, টেকনিক্যাল অ্যাডভাইজার শাজাহান মাতাব্বর, বিদ্যানন্দ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার আবু হাসনাত দীপু এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের হিউম্যান রিসোর্স ম্যানেজার সাইফুল ইসলাম।

Tags: এক টাকার আহারওশান ফাউন্ডেশনের অ্যাম্বাসেডরবিদ্যানন্দ ফাউন্ডেশন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ
  • ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
  • বিউটি রাণীর ভিডিওতে আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি
  • জয়পুরহাটে সৎমা হত্যা মামলায় ছেলেসহ তিনজনের যাবজ্জীবন
  • মোদি সরকার বিরোধী পোস্টের বিরুদ্ধে অভিযানে নেমেছে দিল্লি পুলিশ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম