Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

নীলফামারীর ডোমারে যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

Bangla FM OnlinebyBangla FM Online
১:২৬ pm ২০, জুন ২০২৬
in অন্যান্য
A A
0
মোঃ শরিফ বিল্লাহ , ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলায় জাতীয় যুবশক্তির উপজেলা শাখার এক বছরের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে ডোমার বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডোমার উপজেলা শাখার কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরদিন শনিবার (২০ জুন) নীলফামারী জেলা জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডোমার উপজেলা শাখার আহ্বায়ক মো. ইউনুস আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মো. মেহেদী হাসান আশিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নীলফামারী জেলা শাখার সদস্য সচিব মো. রাব্বি ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. আসিফ ইকবাল মাহমুদ।অনুমোদিত কমিটিতে মো. জি. এম. রাকিবুল হককে আহ্বায়ক, আবরার হোসেন আলভীকে সদস্য সচিব এবং মো. আল মোবিনকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া সিনিয়র যুব আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আলী রাজ। যুব আহ্বায়ক হিসেবে রয়েছেন ইউনুস আলী ও হাসিবুল হাসান। সিনিয়র যুব সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. গোলাম রব্বানী এবং যুব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাকির হোসেন ও এস. এম. পেয়ারুল ইসলাম।
কমিটির অন্যান্য সংগঠকরা হলেন— মো. নাজমুল ইসলাম, রিতা বেগম, মো. জামাল আবেদীন, মো. গোলাম মোস্তফা, নার্গিস বেগম, বাদশা ইসলাম নিপেন, জাহাঙ্গীর ইসলাম, মো. শরিফুল ইসলাম, মো. মাহমুদ ওরফে ফারুক জিতু, মো. নুর শানী ইসলাম, মো. বাচ্চু, মো. আব্দুর রশিদ এবং মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে জাতীয় যুবশক্তির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জেলা জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ডোমার উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তারা ডোমার উপজেলার যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করতে এবং জনস্বার্থে কাজ করতে সর্বাত্মক প্রচেষ্টা
Tags: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।নীলফামারীররাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আজকের মুদ্রার রেট: ২০ জুন ২০২৬
  • মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’
  • শ্রীরাম অবমাননা; শ্রীমঙ্গলে মানববন্ধন
  • বেনজীরকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • কমলগঞ্জে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিদর্শন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম