Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কমলগঞ্জে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিদর্শন

Bangla FM OnlinebyBangla FM Online
১:৪৩ pm ২০, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0
সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম গত বৃহস্পতিবার (১৮ জুন) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা,রোগী ব্যবস্থাপনা, অবকাঠামোগত সুবিধা,পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসেবার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন।
পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিকতা,জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন,সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রমের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি রোগীবান্ধব পরিবেশ বজায় রেখে সেবার মান আরও উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন,জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভাগীয় পরিচালকের এ ধরনের পরিদর্শন মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে। তিনি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।শনিবার (২০ জুন) সিভিল সার্জন কার্যালয়, মৌলভীবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।
Tags: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসিলেট বিভাগস্বাস্থ্য বিভাগের কার্যক্রম পরিদর্শন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ড্রোনের ডানা বনাম পারমাণবিক হুমকি: মস্কোর দোরগোড়ায় যুদ্ধের নতুন সমীকরণ
  • মাদকবিরোধী র‌্যালি ব্যতিক্রমী প্রচারণা, আলোচনায় চেয়াম্যান প্রার্থী সালাম হাওলাদার
  • জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করল বাংলাদেশ
  • আজকের মুদ্রার রেট: ২০ জুন ২০২৬
  • মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেলেন শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম