Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত নাহিদ রানা

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৪১ pm ১৪, মে ২০২৬
in Lead News, খেলাধুলা
A A
0

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এপ্রিল মাসের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডানহাতি এই পেসার মোট ৮ উইকেট শিকার করেন। এর আগের মাসে পাকিস্তানের বিপক্ষেও তিনি সমান ৮ উইকেট নিয়ে নজর কাড়েন।

এটাই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন নাহিদ রানা। এর মাধ্যমে গত বছরের পর আবারও কোনো বাংলাদেশি ক্রিকেটার এই সম্মান অর্জন করলেন।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় নাহিদ বলেন, নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে আইসিসির মাসসেরা হওয়া তার জন্য গর্বের বিষয়। ঘরের মাঠে এই অর্জন সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও জানান তিনি।

সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুটা খরুচে হলেও দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান নাহিদ। ওই ম্যাচে ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তিনি।

তৃতীয় ও শেষ ওয়ানডেতেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় অবদান রাখেন এই পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

 

Tags: আইসিসি প্লেয়ার অব দ্য মান্থক্রিকেট খবরটাইগার ক্রিকেটনাহিদ রানানিউজিল্যান্ড সিরিজবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন
  • পিরোজপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • হালাল হলেও পশুর যেসব অংশ খেতে পছন্দ করতেন না নবীজি (সা.)
  • চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী ফুটবল প্রতিযোগিতা
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ নিয়োগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম