Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কৃষ্ণচূড়ায় সেজেছে কুমিল্লার নাগাইশ সরকারি কলেজ

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২০ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, ফিচার
A A
0

মোঃ রেজাউল হক শাকিল, ব্রাহ্মণপাড়া:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের নাগাইশ সরকারি কলেজ প্রাঙ্গণজুড়ে ফুটেছে কৃষ্ণচূড়া। গ্রীষ্মের শুরুতেই লাল রঙের এই ফুলে সেজে উঠেছে পুরো ক্যাম্পাস, যা দৃষ্টি কাড়ছে শিক্ষার্থী, পথচারী ও দর্শনার্থীদের।

কলেজের প্রধান ভবনের সামনে দাঁড়িয়ে থাকা পুরোনো কৃষ্ণচূড়া গাছটি এখন ফুলে ফুলে ভরে উঠেছে। লাল পাপড়িতে ঢেকে গেছে ডালপালা, তৈরি হয়েছে এক নান্দনিক পরিবেশ। প্রতিদিনই শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে গাছটির নিচে ভিড় করছেন। কেউ ছবি তুলছেন, কেউবা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন বলেন, “প্রতিবছর এই সময় এলেই কলেজের এই কৃষ্ণচূড়া গাছটি নতুন রূপ নেয়। দূরদূরান্ত থেকে মানুষ এসে এই সৌন্দর্য উপভোগ করে। আমাদের এলাকার জন্য এটি একটি গর্বের বিষয়।”
নাগাইশ সরকারি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান আখন্দ বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ক্যাম্পাস শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি দেয়।

আমরা সবসময় গাছপালা সংরক্ষণ ও সবুজ পরিবেশ বজায় রাখতে কাজ করছি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
প্রকৃতিপ্রেমীদের মতে, এমন গাছপালা শুধু সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব গাছ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
ছবি: কৃষ্ণচূড়ার লাল ফুলে সেজে উঠেছে নাগাইশ সরকারি কলেজ প্রাঙ্গণ।

Tags: কুমিল্লার ব্রাহ্মণপাড়াকৃষ্ণচূড়ানাগাইশ সরকারি কলেজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • জুলাইতে ইবি শাপলা ফোরামের উগ্র ভূমিকার পরও হয়নি বিচার, সংগঠিত হচ্ছে গোপনে
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল: সংস্কৃতিমন্ত্রী
  • ‘ইতিহাস কখনো মিথ্যা হয় না, জুলাই গণঅভ্যুত্থান তার উজ্জ্বল প্রমাণ’
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • ‘জুলাই আমাদের স্মৃতিতে ৩৬ দিনের মাস’—ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম