Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বরিশালে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, লাশ উদ্ধার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩৮ pm ২৭, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে ঝরনা (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সকালে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে উজিরপুর মডেল থানা পুলিশ।

নিহত ঝরনা উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী।

স্থানীয় ও একাধিক সূত্রে জানা যায়, ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সময় শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাশের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল। এর আগে বিষয়টি থানার এসআই সুদেবের মাধ্যমে একবার মীমাংসাও করা হয়েছিল।

শ্বশুর নীরা মাঝির দাবি, ঝরনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নিহতের বাবা পরিতোষ শিয়ালী জানান, পাশের বাড়ির লোকজনের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান। তার দাবি, ঘটনাটি রহস্যজনক এবং শ্বশুরবাড়ির সঙ্গে পূর্ব থেকেই বিরোধ ছিল।

স্থানীয় একাধিক গৃহবধূ জানান, ঝরনা অত্যন্ত ভালো স্বভাবের ছিলেন। তারা এ মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না।

এ বিষয়ে মো: রকিবুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মরদেহ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: বরিশালমৃত্যুলাশ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রাজবাড়ীর পাংশায় ধলতা বন্ধসহ ৮ দফা দাবিতে কৃষকদের বিক্ষোভ সমাবেশ
  • নেত্রকোণার হাওরে বজ্রপাতে তিন জনের মৃত্যু
  • ১ টাকায় খাবার পেল অসহায় মানুষগুলো 
  • র‍্যাব-১৩ এর অভিযানে পলাতক আসামি ও এক মাদক বিক্রেতা গ্রেফতার
  • মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম