Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেটে ২ বছরের সন্তানকে গলা কেটে হত্যা করলো মা

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৯ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

সত্যজিৎ দাস:

সিলেটে এক বছর আট মাস বয়সী এক কন্যাশিশুকে গলা কেটে হত্যার ঘটনায় তার মাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২মে) ভোরে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার পুরাতন কালারুকা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মায়মুনা জান্নাত তোহা। সে ওই গ্রামের বাসিন্দা আমীর আলী ও সুবিনা বেগম দম্পতির মেয়ে। ঘটনার পর শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) স্থানীয়দের সহায়তায় আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য আমীর আলী বাড়ি থেকে মসজিদে যান। যাওয়ার আগে তিনি স্ত্রী সুবিনাকে নামাজের জন্য জাগিয়ে দেন। এ সময় ঘরে থাকা ছোট্ট তোহাকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। পরিবারের আরেক সন্তান বিষয়টি টের পেয়ে মসজিদে গিয়ে বাবাকে খবর দিলে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন। পরে প্রতিবেশীরাও ঘটনাস্থলে জড়ো হন।

ঘটনার খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,আটক সুবিনা বেগম প্রাথমিকভাবে পুলিশের কোনো প্রশ্নের জবাব দেননি। তিনি স্বাভাবিক হলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।

তিনি আরও জানান,প্রাথমিক তথ্যে জানা গেছে সুবিনা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। স্থানীয়দের ভাষ্যেও দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় নিহত শিশুর বাবা আমীর আলী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানিয়েছে,মামলা দায়ের হলে তা হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হবে।

Tags: অপরাধপ্রশাসন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রামিসা হত্যার বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ, উত্তাল সড়ক
  • ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত
  • বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ
  • ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি উচ্চতর গণিত পরীক্ষা, শোকজ ৩ কর্মকর্তা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম