Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘বাংলাদেশি ছেলেরা দুই নাম্বার’—সেমন্তির মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

Bangla FMbyBangla FM
১২:৪৬ pm ০৩, জুন ২০২৫
in বিনোদন
A A
0

প্রখ্যাত অভিনেত্রী সেমন্তি সৌমি সম্প্রতি এক অনলাইন সাক্ষাৎকারে নিজের প্রেম, পছন্দ-অপছন্দ, ভবিষ্যৎ স্বপ্ন ও জীবনদর্শন নিয়ে অকপটে কথা বলেন। বিশেষ করে বাংলাদেশি ছেলেদের নিয়ে দেওয়া তাঁর এক মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাক্ষাৎকারে সেমন্তি বলেন, “আমি যদি বিয়ে করি, আমি ভাবতেছি বিদেশি বিয়ে করব। কারণ, বাংলাদেশে কোনো ছেলে আমার ভালো লাগে না। সব ছেলেরাই দুই নাম্বার।” তিনি ব্যাখ্যা করে বলেন, “বাংলাদেশে অনেক ছেলেকে দেখেছি যারা একটার সাথে থেকেও আরেকটা মেয়ের পেছনে ছুটে। প্রেমে থাকে একটা, ভালোবাসে আরেকটা। কিন্তু বিদেশি ছেলেরা এমন নয়, তারা একজনের সাথেই থাকে, খুব লয়াল এবং কেয়ারিং হয়।”

এমন বক্তব্য সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ একে সাহসী বলে প্রশংসা করছেন, কেউ বা বলছেন—সব ছেলেকে এককথায় দোষারোপ করা একেবারেই অনুচিত। সমালোচনার মুখেও সেমন্তি নিজের অবস্থানে অনড়। তিনি বলেন, “আমি যেটা দেখেছি, সেটা বলেছি। আমার চোখে যা ধরা পড়েছে, তা-ই বলেছি। লুকানোর কিছু নেই।”

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জানতে চাইলে সেমন্তি বলেন, “আমি এখনো সিঙ্গেল। এখন পর্যন্ত এমন একটা ভালো ছেলে পাইনি যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারি।” নিজের পছন্দের জীবনসঙ্গীর বিষয়ে বলেন, “আমি একজন সিম্পল, কেয়ারিং এবং ভালোবাসতে জানে—এমন মানুষ খুঁজছি। সে দুবাইয়ের শেখ হোক কিংবা সাধারণ কেউ, আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ না।”

স্বপ্ন নিয়েও খোলামেলা কথা বলেন সেমন্তি। জানালেন, “আমার খুব ইচ্ছা একটা এস্থেটিক ক্লিনিক খোলার। আমি স্কিন, বিউটি—এসব নিয়ে খুব কিউরিয়াস। আশা করি, একদিন নিজের হাতে একটা ক্লিনিক চালু করতে পারব।”

ফ্যাশন ও লাইফস্টাইল প্রসঙ্গে সেমন্তি বলেন, “আমি ব্র্যান্ড পছন্দ করি। নিজের টাকায় ছোট ছোট করে জমিয়ে শপিং করি। আজকের এই ড্রেসটাও আমার নিজের কেনা। আমি স্পন্সর নিই, তবে নিজের জিনিসে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।”

তার এই খোলামেলা ও আত্মবিশ্বাসী অভিব্যক্তি নিয়ে যেমন চলছে আলোচনা, তেমনই অনেক তরুণীও পাচ্ছেন অনুপ্রেরণা—নিজের চিন্তা, পছন্দ ও স্বপ্ন নিয়ে অকপটে কথা বলার সাহস।

Tags: বাংলাদেশি ছেলেরা দুই নাম্বার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মে দিবসে বেনাপোলে বন্দর শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‍্যালি
  • জাইমা রহমানকে নিয়ে মানহানিকর পোস্ট: নাগেশ্বরীতে বিএনপি নেতার জিডি
  • বাঘায় মাদক সেবনের দায়ে ২ যুবক আটক
  • নোয়াখালীতে সাহিত্য সভা ও কবিতা পাঠ
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের দ্বিতীয় পর্যায় যেকোনো সময় শুরু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম