Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

‘গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’—আর্জেন্টাইন তারকাকে ঘিরে বিতর্ক

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৫ pm ১৮, জুন ২০২৬
in খেলাধুলা
A A
0

২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ম্যাচে একাধিক বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। তবে দাপুটে জয়ের মধ্যেই একটি ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

দ্বিতীয়ার্ধে আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির সঙ্গে মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের সময় মেসির পায়ের সংস্পর্শে মান্দির পায়ের পেছনের অংশে আঘাত লাগে।

ঘটনার পর আলজেরিয়ার খেলোয়াড় ও বেঞ্চ থেকে মেসির বিরুদ্ধে শাস্তির দাবি ওঠে। অনেকেই মনে করেন, এই ফাউলের জন্য আর্জেন্টাইন অধিনায়কের লাল কার্ড পাওয়া উচিত ছিল। তবে রেফারি সিমন মারচিনিয়াক কোনো কার্ড না দেখিয়েই খেলা চালিয়ে যান। পরবর্তীতে ভিডিও সহকারী রেফারির পর্যালোচনার পরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দি। তিনি বলেন, “যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবুও যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরও ন্যায্য হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।”

এই সিদ্ধান্ত ঘিরে ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে এটি অন্তত হলুদ কার্ডের মতো ফাউল ছিল, অন্যদিকে কেউ কেউ রেফারির সিদ্ধান্তকে খেলার স্বাভাবিক প্রবাহ হিসেবে দেখছেন।

আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ ম্যাচ শেষে বলেন, তাদের দলের কিছু ভুলের কারণে মেসির মতো খেলোয়াড়কে বাড়তি সুযোগ দেওয়া হয়েছে। তবে তিনি সরাসরি বিতর্কিত ট্যাকল নিয়ে মন্তব্য করেননি।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।

Tags: বিশেষ নিউজবিশ্বকাপমেসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম
  • নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে সরকার: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব
  • আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে
  • ইইউ পররাষ্ট্রনীতির প্রধানের সঙ্গে যোগাযোগ ছিন্ন করলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম