Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৩২ pm ১৮, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে দলটিকে পুনরায় সক্রিয় করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে “স্বৈরাচারকে পুনর্বাসন” করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ছয়তলা ভবনকে আটতলায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি পাশের একটি বহুতল ভবন অধিগ্রহণ করে চিকিৎসা সেবা সম্প্রসারণের উদ্যোগও চলছে।

অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ক পরামর্শ ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

Tags: আওয়ামী লীগপ্রতিমন্ত্রীমীর শাহে আলম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • রোহিঙ্গাদের জন্য আরও ১ কোটি ৪০ লাখ ইউরো সহায়তা দিল ইইউ
  • পদ্মা সেতুর পিলারের কাছে মাটি অপসারণ নিয়ে উদ্বেগ ভিত্তিহীন: সেতুমন্ত্রী
  • কাপ্তাইয়ে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন: অন্যায্য বদলি ও হামলা-মামলার প্রতিবাদে উত্তাল কর্মসূচি
  • পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে: সড়কমন্ত্রী
  • নলছিটিতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম