Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ফরিদপুরে বিদ্যুৎ সংকটের প্রতিবাদে স্মারকলিপি, সমাধান না হলে কঠোর আন্দোলনের ঘোষণা

Bangla FM OnlinebyBangla FM Online
২:৩৪ pm ০১, জুলাই ২০২৬
in সারাদেশ
A A
0

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে দীর্ঘদিনের অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে পূর্বঘোষিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে অনুষ্ঠিত না হলেও, আন্দোলনের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১ জুলাই) নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চরভদ্রাসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। বৃষ্টির কারণে প্রকাশ্য কর্মসূচি স্থগিত রেখে প্রতিনিধি দল সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করে প্রায় ২০ মিনিট আলোচনা করেন এবং বিদ্যুৎ সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় চরভদ্রাসন ও আশপাশের এলাকার মানুষের দুর্বিষহ অবস্থার কথা তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে চলমান অতিরিক্ত ও অনিয়মিত লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত, কৃষি কার্যক্রমে সমস্যা এবং সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

প্রতিনিধি দল দ্রুত সমস্যার স্থায়ী সমাধান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানায়। একই সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণেরও অনুরোধ জানানো হয়।

আন্দোলনকারীরা বলেন, “এটি কোনো কর্মসূচির সমাপ্তি নয়; বরং সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য কর্তৃপক্ষকে দেওয়া একটি সুযোগ। জনগণের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এবং অসহনীয় লোডশেডিং অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ১ জুলাই সকাল ১০টায় চরভদ্রাসন বাজার ব্রিজে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচির ধরন পরিবর্তন করে স্মারকলিপি প্রদান ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়।

Tags: আন্দোলনফরিদপুরবিদ্যুৎ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ
  • ভুয়া প্রকৌশলী পরিচয়ে মোবাইল টাওয়ারে ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ৪
  • বান্দরবান সরকারি কলেজে শিক্ষক সংকট নিরসনে প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের উদ্যোগ
  • পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি
  • বেনাপোল সীমান্তে ভারতীয় নিষিদ্ধ মাদক জব্দ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম